ঘণ্টা দু’য়ের মধ্যে উদ্ধার অপহৃত ওই কর্মী





       প্রকাশ্যে দিবালকে হাসপাতাল সংলগ্ন এলাকা থেকেই বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার ধ্রুবরঞ্জন চৌধুরী অপহরণ করল দুষ্কৃতীরা। আর এই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক চাঞ্চল্য এলাক। এই ঘটনার ঘণ্টা দু’য়ের মধ্যে উদ্ধার অপহৃত ওই কর্মী।

      জানা যায় মঙ্গলবার সকাল এগারোটা  নাগাদ বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল এলাকা থেকে প্রকাশ্যে অপহরণ করা হয় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার ধ্রুবরঞ্জন চৌধুরীকে। চা খাওয়ার জন্য হাসপাতাল গেটের বাইরে আসতেই একটি সাদা গাড়িতে করে চারজন দুষ্কৃতী তাঁকে জোর করে তুলে নিয়ে যায়।খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ তল্লাশি শুরু করে। প্রায় দু’ঘণ্টার মধ্যেই তপন এলাকার দাঁড়ালহাটের পাশে জঙ্গল থেকে অপহৃত কর্মীকে উদ্ধার করা হয়। পুলিশ মূল অভিযুক্ত মকলেশ মিয়াকে গ্রেফতার করেছে এবং অপহরণে ব্যবহৃত গাড়ি আটক করেছে। ঘটনায় আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ঘটনায় আতঙ্ক ছড়ায় হাসপাতাল চত্বরে। পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



Post a Comment

0 Comments