মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটল ভয়াবহ দুর্ঘটনা

 


মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। নিয়
ন্ত্রণ হীন মারুতি গাড়ি মোটর বাইকে ধাক্কা মেরে ঢুকে পড়ল জাতীয় সড়কের পাশে এক অস্থায়ী দোকানে। ঘটনায় গুরুতর আহত হলেন মোট চারজন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদার গাজোলের বিদ্রোহী মোড় ৫১২নং জাতীয় সড়কে। প্রত্যক্ষদর্শীদের মুখ থেকে জানা গেছে, এদিন রাতে একটি মারুতি গাড়ি গাজোল থানা রোডের দিক থেকে প্রচন্ড গতিতে বিদ্রোহী মোড়ের দিকে যাচ্ছিল। কিন্তু বিদ্রোহী মোড় ৫১২নং জাতীয় সড়কে হঠাৎ করেই মারুতি গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে নিয়ন্ত্রণহীন গাড়ি প্রথমে একটি মোটর বাইকে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মারার পর মোটর বাইকটিকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে মারুতি গাড়ি জাতীয় সড়কের পাশে এক অস্থায়ী দোকানে ঢুকে পড়ে। এই ঘটনায় মোটর বাইক চালক সহ দোকানে বসে থাকা তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরে গাজোল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে। বর্তমান এদিন শুক্রবার বেলা ১২ টা নাগাদ গুরুতর আহত বিথীকা সাহা ২২, ও শংকর প্রসাদ ২৭  দুইজনের চিকিৎসা চলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বাকি আহতদের নাম দেবাশীষ পরামানিক বয়স 25 বাড়ি তুলসী ডাঙ্গা, বিদ্যুৎ সাহা বয়স ২৮ বছর বাড়ি বিবেকানন্দ।

Post a Comment

0 Comments