বালুরঘাট ১২ ফেব্রুয়ারি :-
বালুরঘাট বিমানবন্দরকে দ্রুত চালু করে নিয়মিত বাণিজ্যিক উড়ান শুরুর দাবিতে আবারও কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ ড. সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, উত্তরবঙ্গের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এই অঞ্চলের উন্নয়নের জন্য বিমান যোগাযোগ অত্যন্ত জরুরি।
১২ ফেব্রুয়ারি তারিখে লেখা চিঠিতে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কিন্জারাপু রাম মোহন নাইডুর কাছে ড. মজুমদার তাঁর আগের চিঠিপত্রের উল্লেখ করে অবিলম্বে বিমান পরিষেবা শুরুর আবেদন জানান। পাশাপাশি ২০২৪ সালের মার্চ মাসে মন্ত্রকের তরফে হওয়া যোগাযোগের কথাও তিনি স্মরণ করিয়ে দেন।

0 Comments