প্রতিবন্ধীদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন গরিবের সাথী সুলতানা সাবানা।

 প্রতিবন্ধীদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন গরিবের সাথী সুলতানা সাবানা।



পার্থ ঝা,মালদহ


জীবে প্রেম করে যেজন,সেই জন সেবিছে ঈশ্বর।মানিকচক ডিজ্যাবল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং গরিবের সাথী সুলতানা সাবানা ইয়াসমিন নিজ ব্যক্তিগত ভাবে শতাধিক প্রতিবন্ধী মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন।শনিবার বিকাল নাগাদ মালদার মানিকচকের মানিকচক কমিউনিটি হলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন গরিবের সাথী সুলতানা সাবানা ইয়াসমিন, মানিকচক পঞ্চায়েত সমিতি সভাপতি পিংকি মন্ডল, মালদা জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকী সহ আরো অনেকে।সকল প্রতিবন্ধীদের অভাব অভিযোগ শুনেন তিনি।আগামী দিনগুলিতে তাদের পাশে থাকা আশ্বাস দেন সুলতানা সাবানা ইয়াসমিন।










Post a Comment

0 Comments